নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সমাজ মাধ্যম হোক বা টেলিভিশন কিংবা পেপার গাড়ি দুর্ঘটনার ঘটনা এখন রোজের খবর। কখনও টোটোর সঙ্গে চার চাকার ধাক্কা , বা কখনও দুই চার চাকার সংঘর্ষ। এবারের ঘটনাটা দুটি বিশালাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবোঝাই বাসের। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায়।
সূত্রের খবর , ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই বাস। বাংলা নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের দিকে রওনা দেয়। বাসে মূলত ছিলেন ইটভাটার শ্রমিকরা। বিহারে কাজের উদ্দেশ্যেই যাচ্ছিলেন তারা। ভূটকিরহাট সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর আহত হন একাধিক যাত্রী। সঙ্গে গুরুতর আহত হন বাস চালক। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে একাকার অবস্থা। ট্রাক চালক পলাতক।

ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত তাদের সহায়তায় চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় পুলিশকে খবর দেন এক স্থানীয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। তারা বাকি আহতদের স্থানীয়দের সাহায্য নিয়ে হাসপাতালে পাঠান। অনেক জিজ্ঞাসাবাদের পরেও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

এক বর্ষীয়ান স্থানীয় বাসিন্দা বলেছেন , "প্রায় ২০-২৫ জন মত আহত হবে বলে আন্দাজ। ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন তারা। সেখানে পুরুষ , মহিলা সহ বাচ্চারাও রয়েছে। কিছু আহত হাসপাতালে আছে। আবার কিছুজন এখানেই আছে। আমার মনে হয় ঘটনাটি ওই রাত ১:৩০ নাগাদ হবে। ব্যাস ড্রাইভার ভীষণই গুরুতর আহত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের