নিজস্ব প্রতিনিধি , মালদহ - সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটি চালিয়ে বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ট্রাক্টর চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সাতমারা গ্রামের বাসিন্দা আমিনা খাতুন (২৫)। ৭ বছরের সাংসারিক জীবন ছিল তার। সোমবার সকাল ৬টা নাগাদ আমিনা তার শ্বশুরবাড়ি থেকে কাশিমপুর বাবুপাড়ায় তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। রাতুয়া হাসপাতাল মোড়ে পেছন থেকে তাকে ভুটভুটি ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি স্কুটি থেকে পড়ে যায়। আর তখনই ট্রাক্টরের চাকায় পিষ্ঠে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
মৃতার স্বামী রাজেশ আলী জানিয়েছেন, "আমার স্ত্রী খুব শান্ত আর সংসারী মেয়ে ছিল। সকালের দিকেই বের হয়েছিল বাপের বাড়ি যাওয়ার জন্য। স্কুটি নিয়ে যাওয়ার সময় ভুটভুটিটা পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই ট্রাক্টরটা ওকে চাপা দিয়ে দেয়। মানুষ একটু সচেতনতা থাকলে আজ আমার স্ত্রী বেঁচে থাকতে পারত। আমি চাই ট্রাক্টর আর ভুটভুটি চালকে খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি হোক।"
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...