নিজস্ব প্রতিনিধি, দিল্লি – “রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত!” হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামে বিদেশমন্ত্রক। এবার এই আবহে মুখ খুললেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ।
ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, “ভারত সরকারের কাছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই তাদের ধারাবাহিক অগ্রাধিকার। তবে জ্বালানি নিয়ে দু’দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং সামঞ্জস্যপূর্ণ। ভারত-আমেরিকা দেশই স্বাধীন। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমরা এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করব না। তবে রুশ তেল ভারতীয় অর্থনীতি এবং দেশের জনগণের কল্যাণের জন্য যথেষ্ট উপকারী।“
উল্লেখ্য, হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই সেই একই পথে হাঁটুক চীনও। মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।“
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়ে বলেছেন, “তেল ও গ্যাসের একটি অন্যতম আমদানিকারক হল ভারত। জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।”
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের