নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - শঙ্কর ঘোষ, খগেন মুর্মুর পর ত্রাণ বিতরণ করতে গিয়ে ফের রোষের মুখে বিজেপি প্রতিনিধি। কুমারগ্রাম বিধানসভার বিত্তিবাড়িতে ত্রাণ বিতরণের সময় সংঘটিত হয়েছে সহিংস ঘটনা। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওয়ের ওপর আচমকাই হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, নাগরাকাটার রেশ কাটতে না কাটতেই ফের একই চিত্র দেখা গেল বিত্তিবাড়িতে। বুধবার ত্রাণ বিতরণের সময় আচমকাই ঘটে সহিংসতা। বন্যায় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তার সঙ্গে ছিলেন স্থানীয় অন্যান্য বিজেপি কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা কার্যত লাঠি উঁচিয়ে বিজেপি নেতাদের বিরোধিতা করতে থাকে। শুধু তাই নয়, বিজেপি নেতাদের গাড়িও ভাঙচুর করা হয়।
হামলায় দুই CISF জওয়ান গুরুতর আহত হয়েছেন। এছাড়া তিনজন মহিলা আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই হামলার পিছনে ফের রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠছে।
ঘটনা প্রসঙ্গ বিজেপি নেতা মনোজ ওঁরাও জানান, ' এর আগেও একাধিকবার আমি বিত্তিরবাড়িতে এসেছি। কিন্তু আজ কিছু তৃণমূলের হার্মাদ বাহিনীর জন্য এখানে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। এরা নিজেরাও কাওকে সাহায্য করবে না কেউ করলেও সেই কাজে বাধা সৃষ্টি করবে। সম্পূর্ণ পরিকল্পনাভাবে এই হামলা করানো হচ্ছে। বন্যায় কার্যত বিপর্যস্ত অবস্থা এখানে তাও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এর বিরুদ্ধে সরব হলে আমাদের আটকে দেওয়া হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের