নিজস্ব প্রতিনিধি, নদীয়া - ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ষষ্ঠীতলা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়কের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে ত্রিপল, ধুতি, শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী মজুত থাকার অভিযোগ ওঠে। মঙ্গলবার ওই সামগ্রী উদ্ধারের জন্য প্রশাসনের প্রতিনিধিরা পুলিশকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যান। সেই সময় এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। তাঁকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এমনকি উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়।

পরিবারের আরও এক সদস্য হেনস্থার শিকার হন বলেও দাবি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার পুলিশ উজ্জ্বল বিশ্বাসকে থানায় নিয়ে যায়। রাতেই পুলিশ জানায়, ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছে। তবে উজ্জ্বলের পরিবারের দাবি, হামলায় জড়িতরা বিজেপির কর্মী-সমর্থক। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাঁদের।

অভিযুক্তের ভাগ্নে তথা চক্ষু চিকিৎসক সৌম্যনারায়ণ খাটুয়া বলেন, "বিধায়ক থাকাকালীন নিজের বরাদ্দ থেকে পাওয়া ত্রাণসামগ্রীই বাড়িতে রাখা ছিল। সেগুলি অবশিষ্ট থাকায় সম্প্রতি জেলা প্রশাসন ও কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও-কে চিঠি দিয়ে ফেরত নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। প্রশাসনের কর্মীরা সেগুলি সংগ্রহ করতে এলে তাঁদের সঙ্গে থাকা বিজেপি কর্মীরাই হামলা চালিয়েছে।"
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...