নিজস্ব প্রতিনিধি , বর্ধমান - ফের আতঙ্ক রেলস্টেশনে। রবিবার বিকেলে ট্রেন ঢুকতেই শুরু হয় হুড়োহুড়ি। এর জেরে আহত হয় প্রায় ৭ জন যাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে একইসঙ্গে ট্রেন ঢোকার সময় ঘটে বিপত্তি। মূল লাইনে ঢোকে হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন, অন্যদিকে কর্ড লাইনে আসে হলদিবাড়ি এক্সপ্রেস। আচমকা রুট বদলে মেইন লাইনে ট্রেন ঢুকতেই দুই প্ল্যাটফর্মের যাত্রীরা একযোগে নামতে ও উঠতে শুরু করেন। ঠিক সেই সময় ফুট ওভারব্রিজে এবং নামা-ওঠার সিঁড়িতে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
তীব্র ধাক্কাধাক্কির ফলে পদপিষ্ট হন অন্তত সাতজন যাত্রী। আহতদের মধ্যে তিনজন মহিলা ও চারজন পুরুষ রয়েছেন। সঙ্গে সঙ্গে রেল পুলিশ ও স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। পদপিষ্টের ঘটনায় রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের