নিজস্ব প্রতিনিধি , হাওড়া - প্রতিদিন ট্রেন লেট অবশেষে ফেটে পড়ল নিত্যযাত্রীদের ক্ষোভ। শনিবার সকালে হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অসংখ্য যাত্রী। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়লেন সাধারণ মানুষ।
সূত্রের খবর, শনিবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে থমকে যায় ট্রেন চলাচল। অভিযোগ, প্রতিদিনই ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে। ফলে নিত্যযাত্রীদের অফিস, ব্যবসা ও দৈনন্দিন জীবনে নেমেছে চরম ভোগান্তি। দীর্ঘদিন রেল কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না হওয়ায় এদিন ধৈর্যের বাঁধ ভাঙে যাত্রীদের। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ও রেল পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফও। কিন্তু পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি বাধে।

পুলিশ ও বিক্ষোভকারীদের অবরোধে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অচল থাকে হাওড়া-আমতা রেল পরিষেবা। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে। এই দীর্ঘ অবরোধে নিত্যযাত্রীদের পাশাপাশি আটকে পড়েন অসংখ্য স্কুলছাত্র, অফিসযাত্রী ও ব্যবসায়ীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন লেট করে। প্রায় ১-২ ঘণ্টা লেট থাকে ট্রেন। যেই ট্রেন আগে ছাড়ার কথা সেটা আগে ছাড়েনা। আমরা চাই এটার একটা সুষ্ঠ সমাধান হোক। এই ভাবে প্রতিদিন অফিস, স্কুল যাওয়ার সময় ট্রেন লেটের জন্য যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের