নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - একদিকে একুশে জুলাইকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর ঠিক সেই সময়ই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে নতুন নাম দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি, ' টিএমসি আর নেই ওটা টুকরে টুকরে গ্যাং'। তৃণমূলের অন্দরের ভাঙন ও দলীয় কোন্দলকে সামনে রেখেই শনিবার দুর্গাপুরে একের পর এক তীব্র আক্রমণ শানান তিনি।
শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা পাল। সেখানেই তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, দলের অন্দরে লাগাতার ভাঙন এবং বিভিন্ন শিবিরে বিভক্ত হওয়ার ঘটনাই প্রমাণ করে যে তৃণমূল এখন আর আগের জায়গায় নেই।
শুধু তাই নয়, অগ্নিমিত্রা পাল বলেন, 'ওটা তো টুকরে টুকরে গ্যাং হয়ে গিয়েছে। টিএমসি আর নেই, টিটিজি হয়ে গিয়েছে।' প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, 'আর রাজীব বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিশানা করছেন কীভাবে? উনি কি সৎ মানুষ? সুবিধা পাওয়ার জন্য চার্টার্ড প্লেনে চেপে দিল্লি গিয়ে গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। টিকিট নিয়ে হেরে যাওয়ার পর আবার তৃণমূলে ফিরে গেলেন। ওই দলের কেউ সৎ নয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের