নিজস্ব প্রতিনিধি, হুগলি- রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হল হুগলির খানাকুল। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বাইক মিছিল ঘিরে ব্যাপক অশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ভাঙচুর হয় বিজেপির পার্টি অফিস। ইঁটের আঘাতে জখম দুই পুলিশ কর্মীও।
সূত্রের খবর, এদিন খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক র্যালি শুরু করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, মিছিলটি যখন বলপাই এলাকায় পৌঁছায়, তখন স্থানীয় বিজেপি অফিস থেকে ইঁটবৃষ্টি শুরু হয়। তৃণমূল তরফে অভিযোগ, পরিকল্পিতভাবে মিছিলকে লক্ষ্য করে হামলা চালানো হয়।অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের মিছিলের আড়ালে তাঁদের পার্টি অফিসে ঢুকে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র। এই ঘটনাকে কেন্দ্র করেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।উত্তেজনা সামাল দিতে গিয়ে ইঁটের আঘাতে আহত হন দুই পুলিশ কর্মী।

খানাকুলে সংঘর্ষের ঘটনার অভিযোগে বিজেপি কার্যকর্তারা জানান, রবিবার সকালে তৃণমূলের পক্ষ থেকে অনুমতি ছাড়াই বাইক মিছিল করা হয়। বাইরের এলাকা থেকে গুন্ডা এনে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা সভাপতি পিয়ালি জানা সহ স্থানীয় মহিলাদের মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খানাকুল বিধানসভায় বিজেপি পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি থানার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিকেল চারটায় থানা ঘেরাও করে মিছিলেরও ঘোষণা করা হয়েছে।

পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিই আগে সাউন্ড সিস্টেম না দেওয়ার জন্য হুমকি দেয় এবং বাইক ও অস্ত্র নিয়ে ভয় সৃষ্টি করে। তৃণমূল আগেই মিছিলের অনুমতি নিয়েছিল বলে জানায় তারা। অভিযোগ, বিজেপি নেতৃত্বরা পার্টি অফিস থেকে ইট ছুড়ে আক্রমণ করে, এতে পুলিশ ও মিছিলে অংশগ্রহণকারীদের মাথা ফেটে আহত হন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের