নিজস্ব প্রতিনিধি , মালদহ - তৃণমূল ছেড়ে মিমে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু কর্মী সমর্থক। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস দু’পক্ষই মিমকে ‘ভোট কাটার দল’ বলে কটাক্ষ করেছে। বিজেপিকে সুবিধা দিতে এই রাজনৈতিক তৎপরতা বলে দাবি তাঁদের।
সংগঠন সূত্রে জানা গেছে , মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরীর লোকসভা। সেই এলাকার গুদুয়া গ্রাম থেকে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদহ জেলা সভাপতি রেজাউল করিম। কয়েকদিন আগেও অচিনতলা এলাকার কয়েকশো কর্মী এই দলে যোগ দিয়েছিলেন।

রেজাউল করিম জানান, 'দীর্ঘদিন তৃণমূল, কংগ্রেসের হয়ে কাজ করেও সংখ্যালঘু সম্প্রদায় কিছু পাইনি। আমাদের ব্যবহার করা হয়েছে। সেই কারণে দুই দল থেকে মুখ ফিরিয়ে প্রায় ৫০০ জন সংখ্যালঘু মিমে যোগ দিয়েছেন। আমাদের লড়াই কারও বিরুদ্ধে নয়। এটি অধিকারের আদায়ের প্রচেষ্টা'।
এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, 'মিমকে ভোট কেটে সাহায্য করার জন্য বিজেপি টাকা দিয়েছে। সেইসব মানুষই যোগদান করছে যাদের অন্য কোন দল নিচ্ছে না। ২০২১ সালেও এইভাবে এসেছিল কিন্তু কোন লাভ হয়নি। ২০২৬-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড়ই বইবে'।
অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদহ সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী জানান, 'দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করেছে। ইতিহাস প্রমাণ করে, লড়াই, শাস্তি, জেল - সব ক্ষেত্রেই মুসলিমদের অংশ। এখন তাঁরা সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। কারণ আমরা এমন রাজনীতি করি না'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা