নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি প্রকল্পের আওতায় প্রাপ্ত সোলার আলো তৃণমূলের কার্যালয়ের সামনে বসানোর অভিযোগে সোচ্চার হলেন গ্রামবাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের অন্তর্গত কাজিগ্রাম এলাকায়। যদিও বিষয়টি বিজেপির চক্রান্ত বলে দাবি করে শাসক দল। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি বাগবাড়ি ৫২ বিঘা গ্রামে 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পে ৩টি সোলার লাইট বরাদ্দ হয়। পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সেগুলি বসানো হয় বলে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে , ২টি ইউনিট যথাস্থানে লাগানো হলেও অন্যটি গ্রামের পাশে ফাঁকা জায়গায় থাকা তৃণমূলের পার্টি অফিসের সামনে স্থাপন করা হয়েছে।

এই ঘটনায় সরাসরি অভিযোগের তির ওঠে পঞ্চায়েত সমিতির সদস্য সম্পা সেনের স্বামী তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়। সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। থানায় ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন বাসিন্দা বাপ্পা মণ্ডল।
জেলা পরিষদের সহ-সভাপতি রফিকুল হোসেন জানান, 'যে কোনও সরকারি প্রকল্প নির্দেশ মেনে নির্ধারিত স্থান, সময় অনুযায়ী করতে হয়। অনুমতি ছাড়া কেউ ভিন্ন কিছু করলে সেটা আইনত অপরাধ। অঞ্চল প্রধান ও বিডিও-র সঙ্গে কথা বলবো এই বিষয়ে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।
জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, 'এই সরকার আসার পর উন্নয়ন শুধু তৃণমূল নেতাদের হয়েছে, সাধারণ মানুষের নয়। ২০২৬-এ শাসক দলকে না সরালে আগামীদিনে মানুষের টাকা অপব্যবহার বন্ধ হবে না। প্রয়োজন পড়লে গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো'।
অন্যদিকে অভিযুক্ত বিশ্বজিৎ সেন জানান, 'ভালো কাজ হলেই বিজেপি ভাবে তা কি করে খারাপ করা যায়। মা মাটি মানুষের সরকার যা করছে তাতে হিংসে হচ্ছে বিরোধীদের। এই লাইট আমি নিজের টাকা খরচ করে বানিয়েছি। পুরো গ্রামের জন্য মোট ৩৩টি বাতি এসেছে। হিসেব মিলিয়ে যে কেউ দেখে নিতে পারে সব রয়েছে কি না। এরকম চক্রান্ত করে ভোটে জেতা সম্ভব নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের