নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্যে পালাবদলের পর ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে এবার সরাসরি সন্ত্রাস ও আর্থিক জরিমানার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গেল তৃণমূলের প্রতিনিধিদল।
রবিবার নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় পৌঁছান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, নাদিমুল হক-সহ একাধিক নেতা। সেখানে গিয়ে দোলা সেনের বিস্ফোরক অভিযোগ, শুধুমাত্র তৃণমূল করার অপরাধে কর্মীদের কাছ থেকে মোটা টাকা জরিমানা দাবি করা হচ্ছে। তাঁর কথায়, 'কাউকে ৫০ হাজার, কাউকে এক লক্ষ, আবার কাউকে দুই লক্ষ টাকা দিতে বলা হচ্ছে। না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।'
শুধু আর্থিক চাপ নয়, পটাশপুরে এক তৃণমূল সমর্থক পরিবারের মহিলা সদস্য যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলেও অভিযোগ তুলেছেন দোলা। খেজুরিতে তৃণমূলের ব্লক সভাপতি শঙ্করলাল মান্নার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে ঘটনার বিবরণ তুলে ধরেছে তৃণমূল।
অন্যদিকে বারুইপুরে গিয়েছিলেন সুস্মিতা দেব, তন্ময় ঘোষ এবং সাংসদ সাজদা আহমেদ। সেখানে তৃণমূল কর্মী বিজেন্দ্রনাথ মণ্ডল ও তার পরিবারের উপর হামলার অভিযোগ ওঠে। দলীয় সূত্রে দাবি, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।
এই ঘটনাগুলিকে সামনে এনে তৃণমূলের বার্তা, রাজ্যে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের