নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃণমূল কর্মীর বিরুদ্ধে এবার অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ। ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক দফতরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলাম চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেই অ্যাম্বুলেন্সে করে সন্তান সম্ভাব্য মায়েদের, মুমূর্ষ রোগীদের একেবারে অল্প খরচের মাধ্যমে বসিরহাট জেলা হাসপাতাল সহ কলকাতার বড় বড় সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো। কিন্তু অ্যাম্বুলেন্সটি বছরখানেক আগে খারাপ হয়ে যায়। ফলে অ্যাম্বুলেন্সের চালক মিজানুরের থেকে এলাকার তৃণমূলের সভাপতি পিন্টু মোল্লা গাড়িটি নেয়। তারপর গাড়িটিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে অভিযোগ।
তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা জানিয়েছেন, "আমি তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধি। আমার এই উন্নতি অনেকেরই সহ্য হচ্ছে না। আমি ওই অ্যাম্বুলেন্স কোনোদিন চোখেই দেখিনি। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি চাই প্রশাসন এর সঠিক বিচার করুক।"
এক স্থানীয় বাসিন্দা শামসুর আলী গাজী জানিয়েছেন, "আমাদের এখানে বর্তমান সভাপতি আব্দুল রোহিম গাজী কিন্তু অলিখিত ভাবে সমস্ত কাজ পরিচালনা করে পিন্টু মোল্লা। আর সেই অ্যাম্বুলেন্সটি চুরি করেছে। এখন আমরা অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছি না। আগে যে কাজ ১০০০ টাকায় হয়ে যেত এখন তার জন্য ২০০০, ৩০০০ টাকা লাগছে। খুবই অসুবিধা হচ্ছে এখন। "
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের