নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুর্গাপুজোর আনন্দের মাঝেই হঠাৎ ঝড় তুলল এক অদ্ভুত পোস্টার। তৃণমূল আর বিজেপি নেতাদের ছবি পাশাপাশি ছাপা, নিচে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে, “বলুন তো কে তৃণমূল, কে বিজেপি?” মুহূর্তেই এই পোস্টার ঘিরে মানুষের কৌতূহল তুঙ্গে।
সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণগঞ্জের সাধারণ মানুষের কাছে এটি একেবারে অচেনা দৃশ্য। তাই সকাল থেকেই পোস্টারের সামনে ভিড় জমে যাচ্ছে, কৌতূহল ভরে সকলে একে অপরকে প্রশ্ন করছেন, আসলে কারা কোন দলে! এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো সাধারণ মানুষের উদ্যোগ। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, এ কাজ ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে তৃণমূল ও বিজেপির একাধিক নেতার ঘনিষ্ঠ সম্পর্ক এবং দলবদলের প্রবণতা নিয়ে ব্যঙ্গ করা যায়।

এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে সিপিআইএম এর নদীয়ার জেলা কমিটির সদস্য সুপ্রভাত দাস জানান, “পোস্টারে কোনও তৃণমূল বা বিজেপি নেতাদের ছবি নেই। যাদের ছবি আছে তারা আসলে বিজেমূল। সুযোগ বুঝে দল পরিবর্তন করে। মানুষ আসতে আসতে সচেতন হচ্ছে। যারা এখনও জানেনা তাদের জানাতেই কেউ হয়তো এরকম পোস্টার বানিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।” তাঁর বক্তব্য, “যা তৃণমূল, তাই বিজেপি। আসলে দুই দলই এক।

অন্যদিকে জেলা সম্পাদক অমিত প্রামাণিক জানান, “মানুষ তো বলবেই। আজ তৃণমূল, কাল বিজেপি। তাদের মনে হয়েছে দল পরিবর্তন করলে ক্ষমতায়ন হবে, তাই করেছে । এমন নেতাদের মানুষ আর নেতা বলে মনে করে না।” তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের পোস্টার হয়তো কোনো সাধারণ মানুষের উদ্যোগ। তবে যে ভাবনা থেকে এটি করা হয়েছে, তা রাজনীতির জগতে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এই পোস্টার যেন সরাসরি প্রশ্ন তুলছে, রাজনৈতিক নেতাদের দলবদলের খেলায় আদৌ কি দলগুলোর মধ্যে তফাৎ রইল।একদিকে দুর্গাপুজোর আনন্দ, অন্যদিকে ব্যতিক্রমী এই রাজনৈতিক ব্যঙ্গ। দুই মিশে এখন মানুষের আলোচনার কেন্দ্রে শুধু একটাই প্রশ্ন, “কে তৃণমূল, কে বিজেপি?”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের