নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে বিভিন্ন জেলায়। এবার নৈহাটিতে সাত সকালে উদ্ধার হল তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। খবর পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , নৈহাটি পুরসভার আরবিসি রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়ার দোকানের পাশ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে জায়গাটি ঘিরে ফেলে। এরপর দ্রুততার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্থানীয়দের বেশি আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তৃপক্ষের তরফে।

কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন , "আমাদের এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ। এখানে বোমা উদ্ধার মানে সত্যিই একটা ভয়ঙ্কর ব্যাপার। তাও আবার পার্টি অফিসের সামনে। কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় ৫-৬ টি তাজা বোমা রাখা ছিল। বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমি নিশ্চিত যে বিরোধী দলের কারোর কাজ এটা। ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে কেউ বোমাগুলি রাখতে পারে। তবে চিন্তিত হওয়ার ব্যাপার নেই। নৈহাটি থানার পুলিশ সবটাই তদন্ত করে দেখছে।"

স্থানীয় দোকানদার নিতেশ আগরওয়াল জানিয়েছেন , "আমি দোকান খুলতে গিয়ে পাশে ওই বোমাগুলো নজরে আসে। এরপর কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তীকে খবর দি। সামনেই ভোট আসছে। তার মধ্যে এমন বোমা উদ্ধার সামনেই আমার দোকান , ভয় তো অবশ্যই লাগছে। আমার মনে হয় যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করা উচিত। নাহলে ভোটের সময় যত এগিয়ে আসবে তত এমন দুষ্কৃতীদের হামলা বাড়তেই থাকবে।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের