নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোট যত এগোচ্ছে, ততই রাজনীতির সমীকরণ জটিল হয়ে উঠছে। এই আবহে আসন সমঝোতা নিয়ে বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবীর। তার দাবি, প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস থেকেই নাকি তার কাছে পৌঁছচ্ছে সমঝোতার বার্তা। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুনের গলায় এই বার্তা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর বরাবর দাবি করে এসেছেন, তার দল একার শক্তিতেই ১৮২টি আসনে লড়ার ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি একের পর এক সম্ভাব্য জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। বাম নেতা সেলিম সহ অন্যান্য বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলে তার দাবি। এমনকি অতীতে মিম ও নওশাদ সিদ্দিকির আইএসএফকেও পাশে পেতে চেয়েছিলেন তিনি।
এবার সেই তালিকায় যুক্ত হল তৃণমূল কংগ্রেসের নাম। হুমায়ুনের অভিযোগ, প্রশাসন ও তৃণমূলের ঘনিষ্ঠ কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে তার কাছে আসন সমঝোতার বার্তা পাঠানো হয়েছে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সময় যারা তাকে অপমান করেছিলেন, তাদের সঙ্গে আপসের প্রশ্নই ওঠে না।
হুমায়ুনের বক্তব্য, 'আমার দলের জন্মই হয়েছে তৃণমূলকে হঠানোর জন্য। এখন ভোটের মুখে অনেকেই সমঝোতার কথা বলছে। কিন্তু মানুষই তার যোগ্য জবাব দেবে।' ভোট যত সামনে আসছে, ততই রাজনৈতিক চাপানউতোর বাড়ছে কিন্তু কেউই যেন শেষ পর্যন্ত নিজের অবস্থান পুরোপুরি বন্ধ করতে চাইছে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের