নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে স্বীকার করলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। বুধবার বিজয়া সম্মেলনের জন্য তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই মঞ্চ থেকেই তিনি তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন। যার মধ্যে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেন তিনি।

সূত্রের খবর , বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে নেতাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন তিনি। তিনি জানান , দলের বিভাজনের জন্য দায়ী ‘কর্মীরা নয় , নেতারাই’। পাশাপাশি , আগাম বিধানসভা নির্বাচনের আগে দলীয় ঐক্যের ডাক দিলেন জেলা সভাপতি। সভা থেকে তিনি সকল নেতাকে সতর্ক করে বলেন , “বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনো বিভাজন নয় , সবাইকে একসাথে চলতে হবে।" তার এই মন্তব্য ঘিরে জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
বিষয়টিকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য , তৃণমূলের গোষ্ঠীকোন্দল আসলে 'ভাগের টাকার' জন্য , যা নেতাদের মধ্যেই সীমাবদ্ধ। কর্মীরা তার অংশ নয়। বিজেপির তরফে আরও দাবি করা হয় , এই বক্তব্য থেকেই স্পষ্ট - তৃণমূলের "বিদায় ঘণ্টা" বেজে গেছে।

সুব্রত দত্তর এই বক্তব্যের পর দলের অন্দরে কী প্রভাব পড়ে , তা এখন দেখার বিষয়। তবে ভোটের আগে এমন খোলামেলা স্বীকারোক্তি সহ হুঁশিয়ারি ঘিরে তৃণমূলের স্থানীয় রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে।
সুব্রত দত্ত এপ্রসঙ্গে জানান , “কর্মীরা নয় , আমরা যারা মঞ্চে বসে আছি , বিভাজনটা আমরা করি। আগের বিধানসভা নির্বাচনে আমরা মাত্র একটি আসনে জিতেছিলাম। এবার যদি একের অধিক আসনে জিতাতে না পারি , ২৪ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের