নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিজেপির উদ্যোগে ভারতমাতার পুজোর আয়োজন করা হয়েছিল খড়দহে পাতুলিয়া পঞ্চায়েতের বটতলা এলাকায়। সেই পুজোমণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, “তৃণমূলের আমলে ভারতমাতা কে পুড়িয়ে মারা হচ্ছে।“
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “পাতুলিয়াতে আমাদের দলের কর্মীরা ভারতমাতার পুজোর আয়োজন করেছিল। সেই ভারতমাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিছু জেহাদি মানুষের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে। কিন্তু আগুনের ধরণ দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন কি হয়েছে? এদের একটাই লক্ষ্য ছিল ভারতমাতাকে পুড়িয়ে দেওয়া। কোথাও মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হচ্ছে কোথাও ভারতমাতাকে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে- এটাই তৃণমূলের জমানায় আমরা দেখেছি।“
বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের প্রসঙ্গে তিনি বলেন, “আমিষ খাবার বন্ধ করা হয়নি। যখন একটা ট্রেন চালু হয়, প্রথম দিন যে খাবার দেওয়া হয়েছিল সেটা প্রতিদিনের খাবার নয়। রেগুলার খাওয়ার অন্যরকম হবে রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমি তাকে বলেছি পুরো বিষয়টা তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে দেখানোর চেষ্টা করচ্ছে। রেলমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে আমিষ খাবার ওখানে পাওয়া যাবে। এরকম কোন বিষয় নেই যে ওখানে কেবলমাত্র নিরামিষ খাবারই পাওয়া যাবে।“
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের