নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। জেলায় জেলায় প্রার্থী ঘোষণা করেছে শাসক - বিরোধী উভয় শিবির। ভোটের প্রচারের অন্যতম প্রধান মাধ্যম দেওয়াল লিখন। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। এবার তেমনই চিত্র ফুটে উঠল রায়দদিঘিতে। শাসক শিবিরের প্রচার অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
সূত্রের খবর , ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির। দিঘির পারে শাসক দলের দেয়াল লিখনের উপর গোবর দিয়ে লেপে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে বকুলতলা গ্রাম পঞ্চায়েতের করালি চক এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল দুই দলের মধ্যে। শাসক দলের অভিযোগ , প্রার্থী তাপস মন্ডলের নামে দেওয়াল লিখনের উপর গোবর লেপে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ফেস্টুন ছিঁড়ে জলে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে সেগুলিকে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েছে কিনা তাও স্পষ্ট নয়।

দিঘির পার গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁসারি বলেছেন , "এই অঞ্চল তৃণমূলের। এখানে দীর্ঘ কয়েকবছর ধরে তৃণমূল আছে। বিজেপি জানে ওরা কোনোভাবেই আসতে পারবেনা। বিধানসভা ভোটে ওদের ফলাফল ওরা জানে। তাই ইচ্ছাকৃতভাবে আমাদের প্রচার অভিযানে নোংরামো করেছে। তবে ওরা যাই করে নিক মানুষ ওদের সঠিক জবাব দেবেই। আমি চাইব এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে।"

যদিও সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপির রায়দিঘি বিধানসভার কো কনভেনার গোপাল হালদার। তার দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “বিজেপি এই ধরণের কাজে বিশ্বাস করে না। মানুষ আমাদের সমর্থন করছে, তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ভোটের মুখে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এইসব করে কোনো লাভ হবে না। পরিবর্তন এবার হবেই।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের