নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোর প্রাক্কালে ফের একবার বড় রাজনৈতিক সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ৪২ টি আসনের মধ্যে সবকটিতেই জয় লাভ করে তৃণমূল। ঘটনায় উচ্ছাসিত ঘাস শিবির।
সূত্রের খবর , পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একচেটিয়া জয় অর্জন করল শাসক দল। সমিতির মোট ৪২ টি আসনের প্রতিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। এর আগে মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচনে তৃণমূল একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয় পেয়েছিল। এবার সেই সাফল্যের পথ ধরে পাটনা সমবায়েও একই ছবি।
তৃণমূলের এই একতরফা জয় রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আগামী পঞ্চায়েত ভোটের আগে একের পর এক সমবায় নির্বাচনে এই ধরণের সাফল্য শাসক দলের পক্ষে যে গুরুত্বপূর্ণ সমর্থন রচনা করবে , তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে তৃণমূলের পাটনা অঞ্চল সভাপতি দেবব্রত দাস জানান , “মানুষের বিশ্বাস সহ আস্থাই আমাদের আসল জয়। আমরা কৃষকদের পাশে থেকেছি। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেছি। এই জয় সেই পরিশ্রমেরই স্বীকৃতি। সংগঠনের ঐক্য সহ নেতৃত্বের দূরদর্শিতাও এই সাফল্যের অন্যতম কারণ।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের