নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোটমুখী বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে রাজনৈতিক আক্রমণের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহ থেকে হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপারের সূচনা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। নাম না করে বেলডাঙার অশান্ত পরিস্থিতি ও সাংবাদিক নিগ্রহের ঘটনা তুলে ধরে রাজ্য সরকারকে উৎখাত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।
শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধুনিক রেল পরিষেবার এই ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি রাজনৈতিক মঞ্চ হিসেবেও মালদহকে ব্যবহার করেন তিনি। এরপরেই রাজনৈতিক সভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে।' বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ' গতকাল দেখলাম এক মহিলা সাংবাদিকের সঙ্গে তৃণমূলের গুন্ডারা কিরকম অভদ্র আচরণ করেছে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'তৃণমূল সরকারের আমলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলারা সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। এখানে এতো বেশি নির্মমতা যে কেউ এখানে সুরক্ষিত থাকতে পারে না। এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। আর এই কাজ বিজেপি ছাড়া আর কে নেবে? আপনাদের একটা ভোট এই পরিবর্তন এনে দেবে। আপনাদের একটা ভোট পশ্চিমবঙ্গের পুরোনো গৌরবকে ফিরিয়ে আনবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের