নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বঙ্গ রাজনীতিতে নতুন ঝড়। তৃণমূল ছেড়ে হুমায়ুন কবীরের শিবিরে যোগ দেওয়ার জন্য গোপনে যোগাযোগ করছে শাসকদলেরই একাংশ, এমনই বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন। নির্বাচন কমিশনের অধীনে ভোট প্রক্রিয়া শুরু হতেই ‘আসল খেলা’ দেখা যাবে বলেও হুঁশিয়ারি তার।
পূর্বে একাধিকবার দল বিরোধী কথা বলায় খবরের শিরোনামে উঠে আসেন হুমায়ুন কবীর। সম্প্রতি দলে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করার অভিযোগে শাসক শিবির থেকে সাসপেন্ড করা হয় তাকে। এরপরেই ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। এরপরেই তিনি নতুন দল গঠনের কথা ঘোষণা করেন তিনি। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে জয় লাভের। এবার ফের একবার বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীরের দাবি, তৃণমূলের ভেতরে এখন প্রবল অসন্তোষ ও অনিশ্চয়তার বাতাবরণ। তিনি জানান, 'এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে। বলছে, আপনার কাছে গেলে এই করে দেবে, ওই করে দেবে। নানা ভয় আছে সবার মধ্যেই। শুধু নির্বাচন কমিশনের অধীনে আসতে দিন, তার পর খেলা জমবে।'
শুধু তাই নয়, তার অভিযোগ, ' তৃণমূল নেতৃত্ব অনুগামীদের ধরে রাখতে নানাবিধ ‘প্রস্তাব’ দিচ্ছে পুরস্কার, পদ, বা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে বলে দাবি তার। হুমায়ুনের কথায়, '১৫-১৬ তারিখের মধ্যেই সব চাহিদা মেনে দলে রাখার উদ্যোগ চলছে।’ এমনকি বিজেপি হোক বা তৃণমূল দুপক্ষেই যারা বিরোধী অবস্থানে লড়াই করতে চান না, তারা হুমায়ুনের দলে নাম লেখাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, ‘যারা সত্যিই লড়তে চান, তারা আমার সঙ্গেই থাকবেন।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের