নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দলেরই এক বিধায়কের বিরুদ্ধে খুনের সুপারি দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করলেন কাইজার আহমেদ। ভাঙড় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, কারণ অভিযোগের তির সরাসরি গিয়েছে সওকত মোল্লার দিকে। নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই থানায় ই-মেলের মাধ্যমে FIR দায়েরের আবেদন জানিয়েছেন কাইজার।
কাইজার আহমেদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাকে পরিকল্পিতভাবে সরানোর চেষ্টা চলছে। তার দাবি, ঘাটাল থেকে একটি তিন সদস্যের দলকে ভাঙড়ে আনা হয়েছে, যাদের সঙ্গে কোটি টাকার চুক্তি করা হয়েছে। তার কথায়, 'আমি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি বলেই আমাকে সরানোর ষড়যন্ত্র চলছে। ভাঙড়ে তোলাবাজি, রাহাজানি এবং খুনের মতো অপরাধ চালানোর স্বার্থে আমাকে টার্গেট করা হয়েছে।' এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্পূর্ণ ঘটনায় অভিযোগের তীর ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সওকত মোল্লা। তার পাল্টা দাবি, কাইজার আহমেদের মূল উদ্দেশ্য দলের ভাবমূর্তি নষ্ট করা। তিনি বলেন, 'ওকে খুন করার কোনও প্রশ্নই নেই। বরং ও নিজেই জমি মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে জমি প্রোমোটিং করেছে এবং এখন নিজের স্বার্থে মিথ্যা অভিযোগ করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের