নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ভোটার স্লিপ, আধার কার্ড, রেশন কার্ড, বাড়ির দলিলসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বর্ধমানের আজিরবাগান এলাকার ২৩ নম্বর ওয়ার্ডে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার ১৬৪ নম্বর বুথের ২৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে আধার কার্ড, ভোটের কার্ড, রেশন কার্ড, বাড়ির দলিলসহ সমস্ত নথি পাওয়া যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিজেপি নেতৃত্ব জানান, এতদিন যে সব মানুষেরা ভোট দিতে পারেননি। যাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার নাম করে সব নথি নিয়ে নেওয়া হয়েছিল। তাদের সব নথি ফিরিয়ে দেওয়া হবে। তারা যেন কোনরকমভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনা প্রসঙ্গে আজিরবাগান এলাকার ১৬৪ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি মনোজ সাউ জানান, তৃণমূলের পার্টি অফিস থেকে বহু মানুষের রেশন কার্ড আধার কার্ড ভোটার স্লিপ, বাড়ির দলিল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে পুনম সাউ, ভরত সাউ, দিলীপ সাউ সহ আরও অন্যান্য তৃণমূল নেতারা কাটমানি তুলতেন বলে অভিযোগও করেন তিনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা