68cc227bdadcc_WhatsApp Image 2025-09-18 at 8.38.47 PM
সেপ্টেম্বর ১৮, ২০২৫ রাত ০৮:৫৭ IST

তৃণমূলেরই তোলা দুর্নীতির অভিযোগে বিডিও অফিসে তোলপাড় , বাম - বিজেপির তীব্র কটাক্ষ

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সরব খোদ তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে দেখা গেলো এক ব্যতিক্রমী চিত্র — নিজেদের সরকারের বিরুদ্ধেই সরব হয়েছেন তৃণমূল এসসি সহ ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।

সূত্রের খবর , ১০০ দিনের কাজের প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে ২০২৪ সাল থেকে প্রতিটি বুথে অস্থায়ী কর্মীদের নিয়ে রাজ্য সরকার বিশেষ ক্যাম্প চালু করে। এই কাজের জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ২ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়। কিন্তু এখনো সেই ক্যাম্পে যুক্ত অস্থায়ী কর্মীরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।

এই বিষয়কে কেন্দ্র করেই ক্ষোভ উগরে দেন তৃণমূল এসসি সহ ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেন , রাজ্য সরকারের এই গাফিলতি আর মানা যায়না। দরকার হলে আদালতের দ্বারস্থ হবেন বলে দাবি করেন তিনি। এই ঘটনার জেরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অন্দরেই ফাটল দেখা যাওয়ায় প্রশ্ন উঠছে।

অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন , "কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করে তৃণমূল নেতারা বড়লোক হয়েছে। এবার নিজেদের দলের সরকারের টাকা মেরে দিচ্ছে। দুর্নীতিতে তৃণমূলই এক নম্বর।"

সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র কটাক্ষ করে বলেন , "আসলে আন্দোলনকারী নেতার ভাগে কম পরেছে। এখন ‘আমাদের পাড়া , আমাদের সমাধান’ কর্মসূচির নামে চলছে তৃণমূল নেতাদের প্রোডাক্ট বিক্রি — হাই মাস্ট লাইট হোক বা রাস্তা তৈরির সামগ্রী , সবকিছুর পেছনেই তৃণমূল নেতাদের ব্যবসা।"

এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সরব হয়েছেন মাঠ পর্যায়ে কাজ করা কর্মীরাও। বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী রতন রায় জানান , "আমি উপভোক্তা চিহ্নিত করার কাজে যুক্ত ছিলাম। কিন্তু আজও আমার প্রাপ্য টাকা পাইনি।"

তবে এই সমস্ত অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার। তিনি সাফ জানান , "আমরা টাকা দিয়েছি। অডিট রিপোর্টেও সব কিছু সঠিক রয়েছে।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের