নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে রায়গঞ্জের সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একযোগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন। রাজ্যের উন্নয়ন, শিল্প ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করলেন তিনি। একযোগে শাসক - বিরোধিকে নিশানা করেন রাহুল গান্ধী।
রায়গঞ্জের জনসভা থেকে রাহুল গান্ধীর অভিযোগ, রাজ্যে বিজেপির উত্থানের পিছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে। তিনি বলেন, ' পশ্চিমবঙ্গে বিজেপিকে সুযোগ কে দিচ্ছে? তৃণমূল কংগ্রস সুযোগ দিচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গকে টাকা দেয় না। পশ্চিমবঙ্গকে ২ লক্ষ কোটি দেয়নি বিজেপি।' কেন্দ্রের প্রকল্প নিয়েও এদিন সুর চড়ান রাহুল। বলেন, ' বিজেপি ১০০ দিনের কাজের টাকা কেটে দিয়েছে। কেন্দ্রীয় বাজেটে এ রাজ্যের জন্য কোনও প্রকল্প দেয়নি। তার পরে SIR-এর মাধ্যমে গণতন্ত্রের উপর আক্রমণ করছে। কিন্তু তৃণমূলও নিজের কাজে ব্যস্ত। তারাও এ রাজ্যের জন্য কাজ করছে না।'
একইসঙ্গে, তৃণমূলকেও এদিন নিশানা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ' পশ্চিমবঙ্গ আগে শিল্পের কেন্দ্র ছিল। বামপন্থীরা এবং তার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরো শিল্পকে নষ্ট করে দিয়েছেন।' নারী নিরাপত্তা নিয়েও এদিন সরব হন কংগ্রেস নেতা। তিনি বলেন, ' আমরা যদি হিংসার কথা বলি, মহিলাদের উপর অত্যাচারের কথা বলি, তা হলে আরজি করে ধর্ষণ এবং খুনের কথাও বলতে হবে। পশ্চিমবঙ্গে কোনও দায়বদ্ধতা নেই। তৃণমূলের গুন্ডারা যা করতে চায়, তা-ই করতে পারে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের