নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - তুফানগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নতুন বিতর্কের শুরু। পুলিশের বিরুদ্ধে বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ তুললেন বিধায়ক মালতি রাভা রায়। শুক্রবার তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির পক্ষ থেকে শুক্রবার তুফানগঞ্জ বিধানসভা এলাকায় ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, বলরামপুর চৌপথি থেকে থানা মোড় হয়ে রামহরি মোড় পর্যন্ত এই পরির্বতন যাত্রা হওয়ার কথা ছিল। আর সেই কর্মসূচি উপলক্ষ্যে রামহরি মোড়ে দলের পক্ষ থেকে একটি সভামঞ্চও তৈরি করা হয়। তবে অভিযোগ কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ সেই মঞ্চ খুলে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক মালতি রাভা রায়।

বিধায়ক মালতি রাভা রায়ের অভিযোগ, 'তুফানগঞ্জে আমাদের পরিবর্তন যাত্রা হওয়ার কথা। সেই উপলক্ষ্যে রামহরি মোড়ে আমাদের একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল। এই পরিবর্তন যাত্রার জন্য পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম কিন্তু তারা ঠিক করেছে বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে দেবে না। প্রশাসন এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এখানে তৃণমূলের কেউ নেই পুলিশ দাঁড়িয়ে থেকে মঞ্চ ভেঙেছে। এই ঘটনায় তীব্র ধিক্কার জানাই।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের