নিজস্ব প্রতিনিধি , বীরভূম - লাভপুর বিধানসভায় তৃণমূলের উদ্যোগে আয়োজিত হল জনসভা। সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কনভেনর অনুব্রত মন্ডল। SIR বিতর্কে তৃণমূলকে তুমুল আক্রমণ করলেন তিনি। নাম না করে বিরোধিদের কটাক্ষ করার সুযোগ ছাড়লেন না অনুব্রত।
নরেন্দ্র মোদিকে হরিদাস পাল বলে কটাক্ষ অনুব্রতর। তার মন্তব্য দেশ থেকে কোনোভাবেই তাদের তাড়ানোর ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর। অনুব্রত মন্ডল ছাড়া উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী, প্রবীর পাঠক, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
বক্তা হিসেবে একেবারেই সুবোধ বালক নিন অনুব্রত। মনে কিছু থাকলে মুখে তা প্রকাশ করেই ছাড়েন তিনি। সোমবার লাভপুর বিধানসভা থেকে তেমনই বললেন অনুব্রত। মোদিকে কাকু বলে সম্বোধন করলেন তিনি। তিনি বলেন, "কাকু তুমি তাড়াতে পারবে না। SIR আমাদের কিছু করতে পারবে না। ভয়ের কোনও কারণ নেই। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। তুমি কোন হরিদাস পাল যে আমাদের তাড়াবে।" অনুব্রতর মন্তব্যে বিরোধী দলের। দাবি , মোদি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেখানে অনুব্রতর মত সাধারণ মানুষের কটাক্ষ ভীষণই তুচ্ছ।
উল্লেখ্য , SIR নিয়ে তিনি অতীতে বলেছিলেন, "কারও ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়। উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশ থেকে আসেননি। নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই বিজেপি সরকারের।" এরপরও তিনি বলেছিলেন , SIR চালু হলেও কোনো সমস্যা নেই।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের