নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - সোমবার SIR শুনানি পর্বের তৃতীয় দিন। তুমুল উত্তেজনা দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটে। পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাঁর গাড়িতে হামলা করা হয়। SIR শুনানির নামে বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের হেনস্থার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, SIR শুনানি পর্বে হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন বহু মানুষ। এর মধ্যে রয়েছে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমরা। হিয়ারিংয়ে হাজিরা দিতে যেতে হচ্ছে তাঁদেরও। হাজিরা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সব মিলিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।
এদিন শুনানির কাজ খতিয়ে দেখতে মগরাহাটের শিরাকোল হাই স্কুলে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাঁকে দেখে বেজায় চটে যান মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানা এলাকার বাসিন্দারা। সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁর গাড়িতে হামলা করে কাচ ভেঙে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান জানিয়েছেন, “এ নিয়ে আমি কিছু বলব না। তবে হ্যাঁ আমি আমার কাজ করতে এসেছি। হিয়ারিং কেমন চলছে ভিজিট করতে গিয়েছিলাম। এখানে অসুবিধা কোথায়? আমি ইতিমধ্যেই পুরো ঘটনার কথা সিইও-কে জানিয়েছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের