নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেল পুলিশের তৎপরতায় ধরা পড়লো এক নজিরবিহীন মাদক পাচারের চেষ্টা। যাত্রী সেজে টুরিস্ট ব্যাগে গাঁজা ভরে ট্রেনে ওঠার অপেক্ষায় ছিল চার যুবক। তাদের আচরণে সন্দেহ হওয়ায় কর্তব্যরত GRP সদস্যরা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ঠিক সেই মুহূর্তে এক যুবক ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে, আর সেখান থেকেই ফাঁস হয়ে যায় গোটা চক্র।

সূত্রের খবর, পুলিশ তৎক্ষণাৎ চারজনকেই ধরে ফেলে এবং ব্যাগগুলো খুলতেই চোখ কপালে ওঠে সবার। এক নয়, দুই নয়, প্রায় এক কুইন্টাল (১০০ কেজি) গাঁজা! ব্যাগভর্তি গাঁজা নিয়ে তারা নদীয়ার দিকে রওনা হওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের মধ্যে দুজন আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য। নিউ ব্যারাকপুরের এই চার যুবক দীর্ঘদিন ধরেই এই র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করছে রেল পুলিশ।

উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে এসেছে, কোথায় পাঠানো হচ্ছিল, এবং এর পেছনে কারা জড়িত, তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।রেল পুলিশের মতে, শিয়ালদহ মেন শাখায় এতো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা একেবারেই নজিরবিহীন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের