দেখতে হলুদ আদার মতো, গন্ধে হালকা আমের ছোঁয়া। এই বিশেষ মসলা হল ম্যাঙ্গো জিঞ্জার। আয়ুর্বেদ ও প্রাচীন ভেষজচিকিৎসায় এর ব্যবহার বহুদিনের। এখন স্কিনকেয়ার থেকে স্বাস্থ্যকর ডায়েট, সবেতেই ম্যাঙ্গো জিঞ্জার নতুন ট্রেন্ড।
জানেন, ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে ম্যাঙ্গো জিঞ্জার কেন বিশেষভাবে উপকারী?

কারণ, ম্যাঙ্গো জিঞ্জারে কারকিউমিন, জিঞ্জারল ও অন্যান্য ফাইটো-কেমিক্যাল থাকে। এগুলো ফ্রি - জিঞ্জারের্যাডিক্যালের ক্ষতি কমিয়ে ত্বককে ভিতর থেকে রক্ষা করে, ফলে স্কিনে আগে বয়সের ছাপ, রিঙ্কল বা নিস্তেজ ভাব কম দেখা দেয়। যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ব্রণ, র্যাশ বা লালচে ভাব কমাতে সাহায্য করে। প্রদাহ কমানোর ফলে স্কিনের টেক্সচার মসৃণ হয়, চুলকানি বা ফুসকুড়িও শান্ত হয়।
পাশাপাশি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। ত্বকের ওপর জমে থাকা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ রোধ করতে সাহায্য করে। তাই পিম্পল বা ছোটখাটো ইনফেকশনের ঝুঁকি কমে।এই সব গুণের জন্যই ম্যাঙ্গো জিঞ্জার স্কিনকে ভিতর ও বাইরে থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক গ্লো বাড়াতে সাহায্য করে।
এছাড়াও ম্যাঙ্গো জিঞ্জার শরীরের রক্তসঞ্চালন বাড়ায়। যখন ত্বকে রক্তের সঠিক প্রবাহ হয়, তখন ত্বক স্বাভাবিকভাবেই ফ্রেশ ও গ্লোয়িং দেখায়। তাই অনেকেই এটি ডিআইওয়াই স্কিনপ্যাকে ব্যবহার করেন।

ফেসপ্যাক হিসেবেও এটি ব্যবহার করা যায় যা ত্বকের আর্দ্রতা ভাব কাটিয়ে ভেতর থেকে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। জেনে নিন কিভাবে, ত্বকে লাগানোর জন্য সামান্য ম্যাঙ্গো জিঞ্জার গুঁড়ো মধু বা দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানানো যায়। তবে অবশ্যই নতুন কিছু ব্যবহার করার আগে ছোট্ট একটি জায়গায় প্যাচ টেস্ট করুন, যাতে অ্যালার্জি আছে কি না বোঝা যায়।
আসুন জেনে নেওয়া যাক খাবারে ম্যাঙ্গো জিঞ্জার ব্যবহার করার সহজ কিছু আইডিয়া।

দক্ষিণ ভারতে ম্যাঙ্গো জিঞ্জার আচার খুব জনপ্রিয়। কিভাবে বানাবেন? প্রথমে খোসা ছাড়ানো ম্যাঙ্গো জিঞ্জার টুকরো করে নিন।এরপর সর্ষের তেল, নুন, শুকনো লঙ্কা ও লেবুর রস মিশিয়ে কাঁচের বোতলে ভরে রাখুন। কয়েক দিন রোদে রাখলেই টক ঝাল মশলাদার আচার তৈরি।
আবার সকালের ফলের স্মুদিতে এক চামচ কুচানো ম্যাঙ্গো জিঞ্জার মেশালে পাচনতন্ত্রের জন্য ভালো এবং হালকা টক-মশলাদার স্বাদ দেয়।পোলাও বা ফ্রাইড রাইসে আদার মতো কয়েক টুকরো দিয়ে দিলে ভিন্নরকম সুগন্ধ আসে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের