নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - উচ্চমাধ্যমিক পরীক্ষার মুখে চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার্থীকেই মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতি সহ তার অনুগামীদের বিরুদ্ধে। বেরুগ্রামে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পরীক্ষার্থীর বাবার দোকানে হামলা ও মারধরের অভিযোগও উঠেছে।
আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম আস্তিক অধিকারী। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বেরুগ্রাম অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলি ওরফে লকাইয়ের বিরুদ্ধে। জানা গেছে, বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন বাজারে দীপক অধিকারীর একটি দোকান রয়েছে। বুধবার সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ। দীপক অধিকারী ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা। অভিযোগ, দোকানে ভাঙচুরের পর তার ছেলেকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয়।
শুধু তাই নয়, ওই পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক অধিকারী বিজেপি সমর্থক এবং সম্প্রতি যুবমোর্চার একটি কর্মসূচিতে সহযোগিতা করেছিলেন। আর সেই কারণেই জমি সংক্রান্ত বিবাদকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হামলা চালানো হয়েছে বলে অভিযোগ দীপক অধিকারীর পরিবারের।
অন্যদিকে শেখ শাহাদ আলির দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, এটি পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ। মৃত ভাইয়ের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যা থেকেই অশান্তির সূত্রপাত। জনপ্রতিনিধি হিসেবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। দীপক অধিকারীর পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সম্পূর্ণ ঘটনার তদন্ত করা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের