নিজস্ব প্রতিনিধি , মালদহ - সমাদরের সঙ্গে জন্মতিথি উদযাপিত হলো বিপ্লবী ক্ষুদিরাম বসুর। বুধবার বিকেলে ইংরেজবাজার এলাকায় মাল্যদানের মাধ্যমে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মালদহবাসী। ১৩৭ তম জন্মদিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইংরেজবাজার ১০ নম্বর ওয়ার্ড কমিটির আধিকারিকরা।
সূত্রের খবর , বুধবার বিকেলে কালিতলা এলাকায় ক্ষুদিরাম পার্কে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর গৌতম দাস, কালিতলা ক্লাব সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য পুর আধিকারিক কমিটির সদস্যরা। মাল্যদানের পাশাপাশি শিল্পীরা সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। শিল্পীরা গান গেয়েছিলেন - ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। অনুষ্ঠানের শেষে এলাকাবাসীদের মুখ মিষ্টি করানো হয় ওয়ার্ড কমিটির সদস্যরা।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান ," আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করেছি বিপ্লবীর জন্মতিথি। খুব অল্প বয়সে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম। প্রতিবছরই তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তিনি আমাদের পথপ্রদর্শক ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের