নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সমুদ্রের মাঝে স্পিড বোট দুর্ঘটনা। বুধবার বিকেলে উদয়পুরের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। চালকের অসাবধানতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর সমুদ্র সৈকত সংলগ্ন অঞ্চলে।
সূত্রের খবর , বুধবার বিকেলে S.A.W.S নামক একটি সংস্থার বোটে পর্যটকরা সমুদ্র ভ্রমণে বেরোলে এই দুর্ঘটনা ঘটে।অভিযোগ,চালকের চরম অসাবধানতা ও দ্রুত গতির কারণে বোটটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। তীব্র ঝাঁকুনিতে দুই পর্যটক সমুদ্রের মাঝখানে ছিটকে পড়ে যান। বোটের নিচে থাকা প্রপেলারের (পাখা তাদের পায়ে গিয়ে লাগায় রক্ত বেরোয়।মারাত্মকভাবে জখম হয় তাদের পা।
এরপর সমুদ্রসৈকতে ফিরিয়ে আনা হয় পর্যটকদের। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। চালককে বেশ কিছু কটু কথা বলতেও শোনা যায়। নিরাপত্তা ব্যবস্থার অভাবসহ মালিকপক্ষের উদাসীনতার বিরুদ্ধেও অভিযোগ তুলে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের