নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উন্নয়নের দাবি আর প্রকল্পের হিসেব নিয়ে মাঠে নামলেন জনপ্রতিনিধিরা। বিগত ১৫ বছরে রাজ্য সরকারের একের পর এক জনমুখী প্রকল্পে কীভাবে সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ করে মহিলারা স্বনির্ভর হয়েছেন তা তুলে ধরতেই মা-বোনেদের সামনে উন্নয়নের সংকল্পের ক্লাস নিলেন স্বয়ং বিধায়ক। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের বাস্তব প্রভাব নিয়েই চলল উন্নয়নের সংকল্পের ক্লাস।
স্থানীয় সূত্রের খবর, বসিরহাটের দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ট্যাটর বাজার এলাকায় উন্নয়নের সংকল্প কর্মসূচিতে অংশ নেন। এই কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, কন্যাশ্রী সহ মোট ২৬টি প্রকল্পের সুফলের কথা তুলে ধরা হয়। বৃহস্পতিবার ক্যাটরা কালী মন্দিরে পুজো দিয়ে সব ধর্মের মানুষকে নিয়ে সংলাপ কর্মসূচির সূচনা হয়। এরপর গ্রাম সহ শহরের বিভিন্ন স্তরে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন সংলাপ প্রকল্পের পুস্তিকা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে।
চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এটি একটু নতুন ধরণের পরিকল্পনা। ২০১১ সালের আগে বামফ্রন্ট আমলে মহিলারা অবহেলিত ছিলেন, পিছিয়ে পড়েছিলেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মহিলারা আর পুরুষদের উপর নির্ভরশীল নন। নিজেদের প্রাপ্ত আর্থিক সহায়তায় সংসার চালানো থেকে শুরু করে সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিজেরাই সামলাচ্ছেন। এই উন্নয়ন পাঁচালির মাধ্যমে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তার বার্তাই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের