নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উৎপাদন বৃদ্ধি নিয়ে কতৃপক্ষের বিরুদ্ধে সরব পাটকলের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে কর্মচারীদের ওপর অতিমাত্রায় জোরজুলুম চালাচ্ছিলেন ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের মালিক। প্রতিবাদ করায় এক কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে উৎপাদনের পরিমাণ অপরিমিত ভাবে বাড়িয়ে চলেছিল জুটমিল কতৃপক্ষ। সঙ্গে অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকে কর্মচারীদের ওপর জোরজুলুম সহ মানসিক চাপ। নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে কাজ করানো, এমনকি বাড়তি পরিশ্রমের যথাযথ পারিশ্রমিক দেওয়া হতো না শ্রমিকদের। পরিস্থিতি চরমে পৌঁছালে এর বিরুদ্ধে প্রতিবাদ করে কারখানার এক কর্মচারী। অভিযোগ ওঠে, প্রতিবাদ করার জন্য ওই শ্রমিকের গায়ে হাত তোলে জুটমিলের এক আধিকারিক। ঘটনার পরেই চরম উত্তেজনা ছড়িয়ে পরে জুটমিল এলাকায়। তাদের দাবি অবিলম্বে গ্রেফতার করা হোক অভিযুক্তকে।
জুটমিলের কর্মী প্রধান মন্ডল জানান ," পুজোর সময়, ছুটির দিনে কাজ করিয়েছে ম্যানেজমেন্ট, কিন্তু তার বদলে পাওয়া টাকা আজ অবধি প্রাপ্য টাকা দেয়নি কোম্পানি ।"
মিলের ওপর কর্মী এম জি মুস্তাজ বলেন ," রোজ দু'শো কিলো প্রোডাকশন হয়, সেটা বাড়িয়ে চারশো কিলো করতে হবে, যেটা সম্ভব না। কতৃপক্ষ বলেছে লোকাল নেতা, পুলিশ সঙ্গে আছে ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের