নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হল বিশেষ বাস পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও। প্রশাসনের পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। প্রত্যেকের বিশ্বাস, সময়মতো পৌঁছানোর এই সুযোগ তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা প্রত্যেক বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা চালু করে। হাজার হাজার পড়ুয়া এই সুবিধা পায়। এবছরও ব্যতিক্রম হয়নি। মোট চলবে ২৪টি সরকারি বাস। কোচবিহারে ৫টি, জলপাইগুড়িতে ৫টি, আলিপুরদুয়ারে ৪টি, দার্জিলিং জেলায় ১০টি।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রয় জানান, 'সেন্টার ইনচার্জ বা প্রশাসন যেই পথ নির্দেশ করেছেন, সেই পথেই নির্দিষ্ট সময়ে পরিষেবা অব্যাহত থাকবে। এর উদ্দেশ্য হল কোনও বাধা ছাড়াই সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া। আমাদের পক্ষ থেকে তাদের অনেক শুভকামনা রইলো। ভালো পরীক্ষা হোক। জীবনে অনেক দূর এগিয়ে যাক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের