নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনার প্রতিবাদে সোমবার ব্যারাকপুরে ধিক্কার মিছিল সহ পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করল বিজেপি ব্যারাকপুর ১ নম্বর মণ্ডল।
সূত্রের খবর , এদিনের মিছিল শুরু হয় ব্যারাকপুর বারাসাত রোডের বটতলায় অবস্থিত বিজেপি কার্যালয় থেকে। মিছিল চন্দনপুকুর বাজার হয়ে ব্যারাকপুর মসজিদ মোড়ে এসে পৌঁছালে বিজেপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই পথ অবরোধ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহিন্দ্রনাথ বসু , রাজ্য বিজেপি মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচী , ব্যারাকপুর ১ মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব সহ কর্মীরা।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন। এমনকি হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত সহ দোষীদের গ্রেফতারের দাবি জানান। এই ঘটনায় পথ অবরোধের ফলে সাময়িকভাবে যান চলাচলে সমস্যা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পথ অবরোধ চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন নেতারা।

রাজ্য বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচী কটাক্ষ করে বলেন , “মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী। উত্তরবঙ্গে আমাদের সাংসদ সহ বিধায়কের উপর পরিকল্পিত হামলা হয়েছে , অথচ সরকার নির্বিকার। আসলে রাজ্যে এখন গণতন্ত্র বলে কিছু নেই। এই জন্য আমরা আজ অবরোধ করি। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা স্বেচ্ছায় অবরোধ তুলে নিয়েছি , কিন্তু প্রতিবাদ চলবে রাজ্যজুড়ে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের