নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে একাধিক দিনের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা থেকে কার্শিয়ং প্রতিটি এলাকায় তিনি ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। তবে শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে কর্মসূচির।
সূত্রের খবর, রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে আলিপুরদুয়ারের হাসিমারায় যান তিনি। সোমবার দিনভর নাগরাকাটা এলাকায় একাধিক সেতু, রাস্তা ও নদীবাঁধের অবস্থা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রাণশিবিরে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের হাতে আর্থিক সাহায্য ও মৃতদের পরিবারকে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর রাতে তিনি কার্শিয়ংয়ে পৌঁছান। মঙ্গলবার মিরিক সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।
জানা গেছে, মুখ্যমন্ত্রী কার্শিয়ংয়ের জোড়বাংলোর বিডিও অফিসেই পর্যালোচনা বৈঠক সারবেন। মঙ্গলবার রাতেই তিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দার্জিলিংয়ের রিচমন্ড হিলে বুধবার অনুষ্ঠিত হবে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক। সেখানে জিটিএ-র কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের