নিজস্ব প্রতিনিধি , হুগলী - নীল ড্রাম থেকে দেহ উদ্ধার ঘিরে এর আগে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশের মিরাট। এবার সেই স্মৃতি ফিরল হুগলীতে। নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘিরে রাখা হয়েছে জায়গাটি।
সূত্রের খবর , ঘটনাটি হুগলীর ভদ্রেশ্বরের। বুধবার সকালে দিল্লি রোডের ধারের জমিতে স্থানীয় বাসিন্দারা একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। যার মধ্যে ছিল একটি বস্তা। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেয় শ্বেতপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে বস্তার বাঁধন খুলতেই দেখা যায়, ড্রামের ভিতরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ।
পুলিশের তরফে জানানো হয়েছে , মৃতের গলায় কাটা দাগ রয়েছে। তাঁর শরীরের একাংশ ঝলসানো ছিল। এরপর ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকসহ ভদ্রেশ্বর থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া পাঠায়। পুলিশের তরফে অনুমান , যুবকের বয়স ৪২ বছর। অন্য কোথাও খুন করে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখানে ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসীরা।পুলিশের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য , সাল ২০২৫। মিরাটের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় গোটা উত্তরপ্রদেশকে। সৌরভ রাজপুত নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী মুসকান রস্তোগীসহ প্রেমিক সাহিল শুক্লাকর মিলে খুন করে। এরপর প্রমাণ লোপাটের ধান্দায় সৌরভের দেহ টুকরো করে নীল ড্রামে পুরে সিমেন্ট ঢেলে আটকে দেন। নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে বাড়িতে রাখা ওই ড্রাম উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় মৃতের স্ত্রীসহ স্ত্রীর প্রেমিক।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের