নিজস্ব প্রতিনিধি , হুগলী - হাসি, খুশি আর ভালোবাসায় আলোকিত হয়ে উঠল গণ ভাইফোঁটার বিশেষ অনুষ্ঠান।যেখানে অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়ে এবং সমাজের প্রান্তিক পরিবারের শিশুরা। ছোটরাও অনুভব করল উৎসবের আনন্দ, হাতে-হাতে ছড়ালো ভালোবাসা ও মানবিক বন্ধনের বার্তা।

স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস ও উত্তরপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে এবং সমাজে প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের নিয়ে এক গণ ভাই ফোঁটার আয়োজন করা হয়।

মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবছর পালিত হয় এই উৎসব। অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন আনন্দময় কার্যক্রমের মাধ্যমে উৎসবের মেজাজ তৈরি করা হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন শুধুমাত্র আনন্দ দেয় না, বরং সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সচেতনতা এবং সহমর্মিতা গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

এই ধরনের গণ ভাই ফোঁটার মাধ্যমে সামাজিক সংহতি ও শিশুদের আনন্দ একসাথে তুলে ধরা সম্ভব হচ্ছে, যা আগামী প্রজন্মের কাছে বন্ধুত্ব, সহমর্মিতা এবং মানবিকতার বার্তা পৌঁছে দেয়।

অংশগ্রহণকারী শিশু মুসকান অরোরা জানায়, “ এরকম অনুষ্ঠান প্রতিবছর চলুক, গান বাজছে। খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি।”

অনুষ্ঠানের উদ্যোক্তা দেবরাজ চক্রবর্তী জানান, “প্রতিবছরের মতোই এবারের অনুষ্ঠান শিশুদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা এবং সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়। তবে এবারে এটি রাজনৈতিক মঞ্চে আয়োজন করা হয়েছে।”

বর্ষীয়ান কাউন্সিলার ও জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তাপস মুখার্জী বলেন, “এই ধরনের আয়োজন শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সকল স্তরের মানুষের মধ্যে জন সংযোগ এবং আগামী প্রজন্মের কাছে সামাজিক বার্তা দিতেই এই পদক্ষেপ।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের