নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বৃহস্পতিবার রাজ্যের নানা জায়গায় উদযাপিত হচ্ছে ভাইফোঁটা। কিন্তু কিছু এলাকায় বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিচ্ছেন না। শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় ৩০০–৪০০ বছর আগে একটি ঘটনা ঘটে। ভাইফোঁটার দিনে এক ক্ষত্রিয় জঙ্গলে যান, কিন্তু হিংস্র বাঘের আক্রমণে প্রাণ হারান। সেই ঘটনার পর থেকে ওই এলাকায় রায়পাড়ায় ভাইফোঁটা পালিত হয়নি। মোট ৬৫টি পরিবারের বড় অংশ এখনও এই প্রথা মানে না। অন্য পাড়ায় সাধারণভাবে ভাইফোঁটা উদযাপন হয়।

এছাড়াও গ্রামে মূর্তি পুজো হয় না, বরং মহামায়ার থান রয়েছে। মা মহামায়ার প্রতি গ্রামবাসীর একনিষ্ঠ ভক্তি আজও চোখে পড়ে। এক সময়ে কিছু পরিবারে ভাইফোঁটা শুরু হলেও জমি সংক্রান্ত সমস্যা ও মামলা-মোকদ্দমার কারণে আবারও বন্ধ হয়ে যায়।
বহু বছর ধরে ভাইদের হাতে ফোঁটার রং পৌঁছায়নি। তবে আধুনিকতার ছোঁয়া কিছুটা হলেও পৌঁছেছে। বিগত কয়েক বছর ধরে একটি ছোট অংশে আবারও ভাইফোঁটার রেওয়াজ চালু হয়েছে। বাঁকুড়া জেলার পল্লী সমাজে অনেক না বলা গল্প এবং কিংবদন্তি লুকিয়ে আছে। প্রথা এবং বিশ্বাসের পেছনে থাকে ইতিহাস, এবং বদড়া গ্রামের রায়পাড়ার ভাইফোঁটা না হওয়া সেই ইতিহাসেরই অংশ।

স্থানীয় বাসিন্দা তুষার কান্তি রায় জানান, “ বাবাকাকার আমল থেকেই কোনদিন ফোঁটার কথা শুনিনি। তবে বোনের আসে, মিষ্টি খাওয়াদাওয়া সব হয়, কিন্তু ফোঁটা দেওয়া হয়না।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের