নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভাইফোঁটার আনন্দ সন্ধ্যায় নেমে এলো শোকের ছায়া। মামার বাড়ি থেকে ভাইফোঁটা সেরে ফেরার পথে এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে একই দিকে যাওয়া একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর জখম হন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত শিয়াস মোড় সংলগ্ন আরামবাগ-বিষ্ণুপুর অহল্যাবাই রোডে। ভাইফোঁটা সেরে মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। সেই সময় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একই দিকে যাওয়া একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে খবর দেন পুলিশকে। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়।

অন্যদিকে, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করে চারচাকা গাড়িটি। তবে পুলিশ দ্রুত তৎপরতায় কিছু দূর যাওয়ার পরই গাড়িটিকে আটক করে ফেলে। বর্তমানে গাড়িটি এবং চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

তাদের তরফে জানানো হয়েছে, গাড়ি ও মোটরসাইকেল দু’টিকেই জব্দ করা হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। আহত যুবকের পরিচয় ও তাঁর সঠিক অবস্থা জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, “রাতে রাস্তায় আলো কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজও তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো।” অন্য এক প্রত্যক্ষদর্শীর কথায়, “গাড়িটা খুব দ্রুতগতিতে যাচ্ছিল, হঠাৎই মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে, তারপরই সবাই ছুটে গিয়ে ছেলেটাকে উদ্ধার করি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের