নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাকে আঘাত করলে ভারত হেলিয়ে দেব’ মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। তার ঠিক একদিন পরই হলদিয়ার সভা থেকে তীব্র পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই শীর্ষ নেতার বক্তব্যে নতুন করে তীব্র ঝড় বইছে বঙ্গ রাজনীতিতে।
মঙ্গলবার বনগাঁয় SIR বিরোধী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব।' তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা। তার ঠিক একদিন পরেই বুধবার হলদিয়ায় পরিবর্তন যাত্রার সভা থেকে সরাসরি পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা করে পাল্টা শুভেন্দু বলেন, ' আপনি ভারত হেলাবেন বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষই আপনাকে এমন হেলাবে, যে আপনার ভাইপো যাবে জেলে। আপনাকে বাটি নিয়ে কালীঘাটে বসতে হবে।'
তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু আরও অভিযোগ করেন, 'তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয়। পঞ্চায়েত ভোটে ব্যালট খেয়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। এই সর্বভুক দল সব খেয়ে হজম করে। আর তাই আগামীর বিধানসভা নির্বাচনে এই চোরদের দলকে আমাদের হারাতে হবে। তৃণমূলকে পরাজিত করাই হবে বিজেপির লক্ষ্য।'
একই মঞ্চ থেকে রাজ্য পরিবর্তনের জন্য বিজেপির সংকল্পও তুলে ধরেন বিরোধী নেতা। তিনি বলেন, ' আমাদের সংকল্প হচ্ছে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, সোনার বাংলা। আমাদের সংকল্প টাটাকে আবার বাংলায় ফেরাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলি আবার ভরে উঠুক, নারীর সুরক্ষা বিজেপিকে বাংলায় আনুন তাহলেই উন্নয়ন হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের