নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাখির চোখ ২৬ এর নির্বাচন। আর এই নির্বাচনকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোটের মুখে দুর্নীতি ইস্যুতে আরও একবার শাসক দল সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্য সভা থেকে নাম ধরে একের পর এক তৃণমূল নেতাকে নিশানা করে শাহের কড়া বার্তা, 'এই শাসনে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, আর সেই দুর্নীতির পরিণতি জেল।'
শনিবার ব্যারাকপুরের সভা থেকে একাধিক ইস্যুতে শাসক দলকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। এদিন সভামঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে অমিত শাহ বলেন, ' এই রাজ্যে দুর্নীতি আর ব্যতিক্রম নয়, তা এখন একটি প্রতিষ্ঠান। এসএসসি, পুরসভা নিয়োগ, গরু, একশো দিনের কাজ, পিএম আবাসের দুর্নীতি হয়েছে।' একইসঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন, ' হাজার কোটির দুর্নীতি হয়েছে। মমতাজি, আপনার চোখে পড়ে না। ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন বলে আপনার চোখে ঠুলি পড়েছে। বাংলার মানুষ ছানির অস্ত্রোপচার করে দেবে। আপনার চোখে সব পড়বে।'
সভা থেকে নাম ধরে একের পর এক তৃণমূল নেতার নাম তুলে ধরে শাহ বলেন, ' সব সীমা অতিক্রম করেছে দুর্নীতি। এখানকার মানুষ সিন্ডিকেট নিয়ে বিরক্ত। গুণ্ডাদের হাতে যায় টাকা। এই সরকার কি চলা উচিত? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মদন মিত্র, পরেশ পাল, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডল সকলে জেলে গেছেন।'
অমিত শাহ আরও বলেন, 'মমতাজি, সাহস থাকলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাইলে, এঁদের টিকিট দেবেন না। ওদের টিকিট না দিলে ওরা ভাইপোর নাম বলে দেবে।' কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন শাহ। তার বক্তব্য, ' ১০ লক্ষ কোটির বেশি টাকা বাংলার সরকারকে দিয়েছি। আপনাদের গ্রামে এসেছে? কোথায় গেল? সব টাকা, যা মোদিজি পাঠান, তা তৃণমূল সিন্ডিকেটের হাতে যায়। প্রতিশ্রুতি দিচ্ছি, বিজেপির সরকার গড়ুন, মোদীজি যা টাকা দেবেন, সব গ্রামে গ্রামে পৌঁছোবে। কোনও কাটমানি হবে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের