নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভগ্নদশায় পরিণত হয়েছে বিএসএনএল কোয়ার্টার। সেখান থেকে দিনের পর দিন বেরিয়ে আসে বিষধর সাপ।এমনকি ভগ্ন বিএসএনএল কোয়ার্টার চত্বরে পাঁচিল ভেঙে যেকোন সময় আহত হচ্ছে পথচলতি মানুষ। এই পাঁচিল সংস্কারের দাবিতে এবার বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে মালদহ চন্দন পার্ক এলাকায়। এমনকি বিক্ষোভে সামিল হন স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে বিএসএনএল কোয়ার্টার এলাকায় পাঁচিলের অবস্থা অত্যন্ত ভগ্নদশায় রয়েছে। চারপাশে ঘন জঙ্গল গজিয়ে ওঠায় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। শুক্রবার জঙ্গল কাটার সময় হঠাৎ বিদ্যুতের তারে হাত লেগে এক মহিলা ইলেকট্রিক শকে গুরুতর আহত হন। তাঁকে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার জানান, "বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও জঙ্গল সাফাই ও পাঁচিল সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে। জঙ্গল কাটতে গিয়ে একজন মহিলা ইলেকট্রিক শকে আহত হওয়ার পর বাসিন্দারা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের জেরে বিএসএনএল কোয়ার্টার কর্তৃপক্ষ দ্রুত জঙ্গল সাফাই , পাঁচিল সংস্কারের আশ্বাস দিলে পরে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা