নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড়ে তৃণমূল - আইএসএফ সংঘর্ষের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই পক্ষের ২ জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। কাটাডাঙ্গা এলাকায় ঘটে যাওয়া রাজনৈতিক অশান্তির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নিল উত্তর কাশিপুর থানার পুলিশ।
রবিবার ভাঙড় ২ নম্বর ব্লকের কাটাডাঙ্গা এলাকায় আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বোমাবাজির অভিযোগ উঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় আহত হন একাধিক আইএসএফ কর্মী সমর্থকেরা। সেই ঘটনায় আগেই তৃণমূলের বুথ সভাপতি রাকেশ মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই একই ঘটনায় গ্রেফতার করা হল আইএসএফ নেতা তথা ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ওহিদুল ইসলামকে।
পুলিশ সূত্রে জানা গেছে, তৃণমূল কর্মীদের মারধর এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ওহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই কাটাডাঙ্গা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং প্রমাণের ভিত্তিতেই এই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের