নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – সদ্য যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পকে নিয়ে এবার উত্তেজনা ছড়াল ভাঙড়ে। দেরি করে ক্যাম্পে আসায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাইমারি স্কুলে। ওই স্কুল প্রাঙ্গণে যুব সাথী ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে যুব সাথী ফর্ম জমা দেওয়ার জন্য বহু যুবক লাইনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রায় সকাল ১১টা নাগাদ ক্যাম্পে পৌঁছন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা।
অফিসাররা দেরিতে পৌঁছনোর পর ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা যুবক ও স্থানীয় বাসিন্দারা। অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অফিসারদের ধমক দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের