নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি আর তার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে। রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার অন্তর্গত অনন্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাঁশবাগানের ভিতরে সন্দেহজনকভাবে রাখা ছিল তিনটি জার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, নির্বাচনের আগে অশান্তির উদ্দেশ্যেই এই বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি জমা করেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের