নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চাল ভাঙ্গা বাড়ি। জল পড়লে পলিথিন দিয়ে আটকাতে হয়। মাটির বাড়ি থেকে পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ভেঙে চুরমার। তৃণমূলের সঙ্গে যুক্ত থাকায় আভাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেল গরীব দুঃখী মামনি মাইতির।
ঘটনাটি বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মামন মাইতির অভিযোগ আভাস যোজনার তালিকায় তার নাম ছিল। পঞ্চায়েত থেকে তার বাড়িতে সার্ভে করতেও এসেছিল। শান্তিতে দুবেলা দুমুঠো ভাতের আশায় ছিলেন মামন।
এরপর আশা ভঙ্গ হল। নতুন বাড়ির জন্য ডকুমেন্ট জমা নেওয়া হলেও তাকে ডাকা হয়নি। পঞ্চায়েতে খোঁজ নেওয়া হলেও লাভ হয়নি। গিয়ে দেখেন তার নাম বাদ দেওয়া হয়েছে। এরপর জানতে পারেন , তার ভাঙ্গা বাড়ির ছবির বদলে অন্য পাকা বাড়ির ছবি দেখানো হয়েছে। নিয়মানুযায়ী , আর পাকা বাড়ি পাবেন না তিনি।

ঘটনার প্রতিবাদে সুর তুলেছে তৃণমূল। তাদের মতে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থ কাজে লাগিয়ে গরীব মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে। তারা এহেন অভিযোগ মানতে নারাজ। ঘটনায় দুই দলেরই নেতৃত্বরা মুখ খুলেছেন।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিন জানা জানিয়েছেন, "বিজেপি এইভাবেই গরীব মানুষের থেকে দিনের পর দিন টাকা লুট করেছে। আজকে তারা এতটাই নীচে নেমে গেছে যে একটা গরীব মানুষ যে দিন আনে দিন খায় , মাটির বাড়ি। বৃষ্টি হলেও জল ঢুকে যায়। যার বাড়ি দেখলে বুক কেঁপে ওঠে। তার থেকে বাড়ি কেড়ে নিল। ইচ্ছে করে তারা এই কাজ করেছে।"
অন্যদিকে বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন , "বিজেপি কোনোভাবেই পক্ষপাতিত্বের রাজনীতিতে বিশ্বাসী নয়। এই এলাকায় চারশোর ওপর মানুষ আভাস যোজনার বাড়ি পেয়েছে। আমরা যদি গরীব মানুষকে লুটে নিতাম তাহলে এরাও বাড়ি পেত না। তারা কি সবাই বিজেপি সমর্থক? রাজনীতি তো চলবেই। তবে এই অপবাদগুলো তৃণমূল আগেও দিয়েছে ভবিষ্যতেও করবে। তবে বিজেপি যেমন মানুষের জন্য কাজ করেছে আগামী দিনেও করবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের